যুক্তরাজ্যকে ২৮ মিলিয়ন ইউরো কর দিয়েছে ফেসবুক

১৩ অক্টোবর, ২০১৯ ১৭:৪৭  
গত বছর যুক্তরাজ্য থেকে রেকর্ড সংখ্যক ১.৬ বিলিয়ন ইউরো আয় করেছে মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক। বিপরীতে ২৮ মিলিয়ন ইউরো কর পরিশোধ করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাজ্য থেকে বিজ্ঞাপন বাবদ ফেসবুকের মোট আয় ৩০ ভাগ বৃদ্ধি পেয়ে ১.৬ ইউরোতে উন্নীত হয়েছে।  পূর্বে পরিশোধিত ৬৩-৯৭ মিলিয়ন ইউরো থেকে এবারের আয় কর বেড়েছে ৫০ শতাংশের বেশি। ফেসবুকের উত্তর ইউরোপের ভাইস-প্রেসিডেন্ট স্টিভ হ্যাচ বলেন, ‘সারাদেশে আমাদের প্লাটফর্মের ব্যবহার বাড়ার কারণে ব্যবসা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্য করপোরেশনের যে কোনো করযোগ্য মুনাফা অনুযায়ী এই অংকটি রেকর্ড গড়েছে। আর যুক্তরাজ্যে দায়িত্বপালনকারী দলের কারণেই এটি সম্ভব হয়েছে।’ অবশ্য গত বছর তুলনায় অপেক্ষাকৃত কম কর্পোরেট টেক্স দেয়ায় ফেসবুকের সমালোচনা করেছেন লেবারপার্টির ছায়া উপাচার্য জন ম্যাকডোনেল। বাংলা/এনএস